রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জিগাতলায় চাঁদা আদায়কারী সেই যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৭:১৭ পিএম   (ভিজিট : ২৪৮)
X

রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনের সড়কে প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা আদায়কারী সেই যুবককে আটক করেছে পুলিশ। তার নাম আশরাফুল (২৩)। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

আটককৃত যুবক রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে।আটক আশরাফুলকে ধানমন্ডি থানা যুবদলের কার্যক্রমে দেখা যায়

মাসুদ আলম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক একটি প্রাইভেটকারের মালিকের কাছ থেকে চাঁদা আদায় করছেন। ভিডিওটি দেখে সেই যুবককে শনাক্ত করে অবশেষে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে সন্ধ্যা থেকে ট্রাফিক পুলিশের একটি গ্রুপে সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। তাতে কারের মালিক ছেলেটির সাথে কথা বলছেন এবং তাকে চাঁদা দিচ্ছেন। পরে বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হলে পুলিশ বিষয়টি আমলে নিয়ে রাতেই তাকে আটক করে। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝