রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকাসহ সারাদেশে একযোগে ৩৫ সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৭:০৩ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৫ ৭:০৬ পিএম  (ভিজিট : ২৪০)
X

দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনে মোটা অংকের ঘুষ,দুর্নীতি ও হয়রানীসহ নানা অভিযোগে রাজধানী ঢাকা সহ দেশের ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকাশ্যদিবালোকে জ সেবা প্রার্থী লোকজনকে কৌশলে বেকায় ফেলে সরকারের নির্ধারিত ফি’এর অতিরিক্ত দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালিত হয়েছে।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুদকের বিভিন্ন অফিস থেকে ৩৫টি এনফোর্সমেন্ট টিম একযোগে দেশের ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে এই অভিযান পরিচালনা করছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা  মো.আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে অভিযানকালে দুদক কর্মকর্তারা ঘুষ লেনদেনসহ বেশ কিছুর অনিয়মের সত্যতা পেয়েছেন।

যেসব অফিসে অভিযান পরিচালনা করা হচ্ছে সেগুলো হলো- ঢাকার আশুলিয়া ও মিরপুর সাব-রেজিস্ট্রারের অফিস, মোরেলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, বরিশাল সদর সাব-রেজিস্ট্রারের অফিস, বগুড়া জেলার কাহালু উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কক্সবাজার জেলার উখিয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস।

এছাড়া রয়েছে, কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা, গাজীপুর জেলার সদর উপজেলা, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা, যশোর সদর উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলা, খুলনা জেলা ও খুলনা সদর উপজেলা, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা, কুড়িগ্রাম জেলা, কুষ্টিয়া সদর উপজেলা।

আরও রয়েছে, শরীয়তপুর সদর উপজেলা, ময়মনসিংহের গৌরিপুর, নারায়ণগঞ্জ সদর উপজেলা, নোয়াখালী সদর উপজেলা, নওগাঁ সদর উপজেলা, পাবনা সদর উপজেলা, পটুয়াখালী জেলার বাউফল, ঝালকাঠি জেলার রাজাপুর, রাজশাহী জেলার গোদাগাড়ী, রংপুর জেলা, সিলেট জেলার গোয়াইনঘাট, টাঙ্গাইলের কালিহাতী, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ও জামালপুলের সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রারের অফিস। দুদকের প্রতিটি টিমের পক্ষ থেকে অভিযান শেষে প্রাপ্ত তথ্য বিস্তারিত প্রতিবেদন আকারে জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝