রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের পক্ষে তা'মীরুল মিল্লাত টঙ্গীর 'মার্চ মুভমেন্ট'
মির্জা নাদিম , টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৬:২১ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৫ ৬:২২ পিএম  (ভিজিট : ৩০১)
X

গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিলটি দুপুর ১২টা ৩০ মিনিটে মাদ্রাসা ক্যাম্পাস থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে হোসেন মার্কেট ও এরশাদ নগর হয়ে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান বলেন, “গাজায় নিরীহ মুসলমানদের ওপর যে ভয়াবহ গণহত্যা চলছে, তা বিশ্ব বিবেকের জন্য এক কলঙ্ক। এই বর্বরতা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও কার্যকর ভূমিকা রাখতে হবে।”

কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) সভাপতি ইকবাল কবির বলেন, “আজকের এই 'মাস মুভমেন্ট' আমাদের দৃঢ় প্রতিজ্ঞা—ইসরায়েলের অবৈধ দখল ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা নিরব থাকবো না। প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে আমরা সরাসরি ভূমিকা রাখতে প্রস্তুত।”

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক ইসহাক আলী বলেন, “ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হতে হবে। শিক্ষার্থীদের এই জাগরণ আমাদের আশার আলো দেখায়। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করে আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচার নিশ্চিত করতে হবে।”

সমাবেশটি সঞ্চালনা করেন টাকসুর জেনারেল সেক্রেটারি সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন এজিএস মইনুল ইসলাম, অর্থ সম্পাদক মর্তুজা হাসান ফুয়াদ, প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান, প্রচার সম্পাদক নোমানসহ ছাত্র সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।

স্লোগানে মুখর ছিল গোটা এলাকা “ফিলিস্তিন চাই কি—আজাদি, আজাদি!”, “বয়কট বয়কট—ইসরায়েল বয়কট!”, “বিশ্ব মুসলিম এক হও, লড়াই কর”—এইসব স্লোগানে উত্তাল ছিল টঙ্গীর রাজপথ।
আ. দৈ/ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝