বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ছাত্র আন্দোলনের নেতা থেকে ‘জিলাপ’ খেতে চাওয়া সেই ওসি ক্লোজড
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২২৬)
X

টেন্ডারের মাধ্যমে পাওয়া কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছিলেন কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হয়ে যায়।

এ ঘটনার পর ওই ওসিকে জেলা পুলিশ লাইনসে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে জানানো হয়, ওসি মনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে লাইনওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে মো. জাফর ইকবালকে ইটনা থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে সোমবার (১৫ এপ্রিল) ‘টেন্ডার পাওয়া ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ওসি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে চ্যানেল 24 অনলাইন ।

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, ইটনা থানার ওসি মনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে লাইনওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে। ওই থানায় নতুন ওসি দেয়া হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝