রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে সড়কে প্রাণ গেল টাইলস মিস্ত্রির
মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:১৪ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৫ ৬:১৬ পিএম  (ভিজিট : ২২৩)
X

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় মিন্টু হোসেন (৩৮) নামের এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টুর বাড়ি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ছয়গড়ী গ্রামে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের টঙ্গীতে ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়ভাবে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন মিন্টু। হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আলম বলেন, “ঘটনার পরপরই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। গাড়িটির পরিচয় শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝