বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
রিজার্ভ এখন সন্তোষজনক পর্যায়ে রয়েছে
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৫০)
রিজার্ভ এখন সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে শর্তে ঋণ দিয়েছে, তার একটি মূল অংশ হলো- নিট রিজার্ভ নির্ধারিত মাত্রায় রাখা। আশা করছি, জুন মাসের মধ্যে সেই শর্ত পূরণ করা সম্ভব হবে।

আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ সব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ এপ্রিল পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার। 

এর আগে ৬ এপ্রিল পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার। আইএমএফের শর্ত অনুযায়ী, জুনের মধ্যে নিট রিজার্ভ বা এনআর থাকতে হবে ১৭ বিলিয়নের কিছু বেশি। সে লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কর্মকর্তারা বলছেন, রফতানি আয় এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। 

উল্লেখ্য, নিট রিজার্ভ বলতে, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় ও দায়বদ্ধতা বিয়োগের পর অবশিষ্ট অর্থকে বোঝানো হয়। আর ‘বিপিএম-৬’ হলো, আইএমএফের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিজার্ভ নির্ধারণের পদ্ধতি। এই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ সাধারণত কিছুটা কম দেখায়, তবে এটি বৈশ্বিক মানদণ্ডে বেশি গ্রহণযোগ্য।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝