রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবি ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:৪২ পিএম   (ভিজিট : ১২৩)
X

দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এবি ব্যাংক পিএলসি ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। রবিবার ব্যাংকের ১০৪টি শাখা এবং ৫৭টি উপ-শাখায় এক আনন্দমুখর উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবি ব্যাংক পিএলসি.-এর প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলনসহ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এসময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমানের উপস্থিতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ তাদের বক্তব্যে ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহকবৃন্দ, কর্মীবৃন্দ, শুভাকাঙ্ক্ষীগণ ও নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহকে ব্যাংকের প্রতি তাদের অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝