বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
রাণীশংকৈলে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১
ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৮৬)
X

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল হক (২৩) নামেমাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে উপজেলার ধুমপুকুর টোটোয়ার মোড় নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। শহিদুল পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

থানা সূত্রে জানা গেছে , রাণীশংকৈল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুমপুকুর টোটোয়ার মোড় নামক স্থান থেকে মাদক কারবারি শহিদুল হককে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে নিষিদ্ধ  ৭৮০ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। 

রানীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মাদক কারবারি রশিদুলকে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝