রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সম্মেলনে ৩১০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা এসেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৬:০৮ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৫ ৬:১২ পিএম  (ভিজিট : ১৮৮)
X

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্প্রতি যে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে সেখানে এখন পর্যন্ত তিন হাজার ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণা এসেছে। সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে। এতে বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। এর মধ্যে সরকারের খরচ হয়েছে এক কোটি ৪৫ লাখ টাকা।

আশিক চৌধুরী বলেন, খরচের হিসাব দিয়ে সামিটকে মূল্যায়ন করা যাবে না। বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটের নয়, এটা আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতে হয়েছে। সামিটে এসেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবেন বিষয়টি এমন নয়। তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই। সামিটের খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ বিচার করলে হবে না।

বিনিয়োগ সম্মেলন সফল হয়েছে কি হয়নি তা সময়ই বলে দেবে বলে জানান বিডা চেয়ারম্যান। তিনি বলেন, দশে দশে না পেলেও সম্মেলনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিদেশে যেভাবে সম্মেলন হয় সেই মানের সম্মেলন হয়েছে। তবে তিনি জানান, দেশে বিনিয়োগ বাড়াতে বছরে এক বা একাধিক বিনিয়োগ সম্মেলন করতে হবে।

সংবাদ সম্মেলনে বিডার চেয়ারম্যান জানান, দশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝