রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:৫২ পিএম   (ভিজিট : ১৯২)
X

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকার নিজ বাসায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় উর্মিকে লালমাটিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের সাবেক নেতা সোহেল রানা তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বা একাধিক আইডি থেকে কেন্দ্রীয় ছাত্রদলের এই নেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিবাদও জানান।

এদিকে রোববার (৬ এপ্রিল) রাতে উর্মির বোন মহিলা দল নেত্রী ফাতেমা তুজ জোহরা এক ফেসবুক পোস্টে জানান, ধর্ষণের হুমকির পর ছাত্রদলের কেন্দ্রীর নেতাকর্মীরা কেউ পাশে না দাঁড়ানোয় হতাশা থেকে সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে ধারণা।

আত্মহত্যা চেষ্টার আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন। ওই পোস্টে ছাত্রদল নেত্রী উর্মি উল্লেখ করেছেন, ‘সরি আব্বু-আম্মু। আমি ক্লান্ত। মাফ করে দিও।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝