রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রেস্টুরেন্টে ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে ভাঙচুর
সিলেট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:০০ পিএম   (ভিজিট : ২৯৫)
X

ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেটের কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর মিরবক্সটুলায় এ ঘটনা ঘটে। এ সময় আরেকদল বিক্ষুব্ধ জনতা নগরীর দরগাগেট এলাকায় জুতার কোম্পানি বাটার শোরুমে ভাঙচুর চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী, সেনাবাহিনী ও পুলিশ সদস্য।

বিক্ষোভকারীরা জানান, নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের ঠাঁই হবে না এ দেশে। এই কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। এটি মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্বনেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তারা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝