রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেনসিডিল ও গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৩২৫)
X

৯০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে ‌গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩।  একই সাথে এ কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি ও জব্দ করা হয়। আজ শনিবার ( ২১ সেপ্টেম্বর) এ ব্যাপারে এক প্রেস নোটের মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  শুক্রবার ( ২০ সেপ্টেম্বর)  ‌ সকালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানার গোপালপুর এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের উপর  অভিযান পরিচালনা করে।  অভিযানে প্রায় তিন লক্ষ ত্রিশ হাজার টাকা মুল্যের ৯০  বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হাসিবুল (৩৪)।  তিনি চুয়াডাঙ্গা জেলার  জীবন নগর এলাকার বাসিন্দা। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেল যোগে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আ. দৈ. /কাশেম / রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝