রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৫:২২ পিএম   (ভিজিট : ২৭৩)
X

মানিকগঞ্জে রাস্তার পাশে কার্টনবন্দি অবস্থায় উদ্ধার হওয়া এক নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তবে এই হত্যাকাণ্ডের রহস্য এখনও স্পষ্ট হয়নি, এবং এ ঘটনায় এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ৬ এপ্রিল রোববার এই তথ্য নিশ্চিত করেছেন। বিউটি গোস্বামী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর কন্যা। তার স্বামী অলক রঞ্জন গোস্বামী, যিনি ঢাকার উত্তরায় বাস করতেন এবং একটি বাইং হাউজে চাকরি করতেন। তাদের দুইটি ছেলে সন্তান রয়েছে।

ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করার পর আইন-শৃঙ্খলা বাহিনী তার পরিচয় শনাক্তে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত হওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া, নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী থানায় গিয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী অলক রঞ্জন গোস্বামী পলাতক রয়েছে এবং পুলিশ তার খোঁজে অভিযান চালাচ্ছে।

প্রসঙ্গত, ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশে একটি কার্টন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। একই দিন নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকেও আরও দুটি খণ্ডিত মরদেহ উদ্ধার হয়, যা একই ধরনের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝