রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর):
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৩:৫৬ পিএম   (ভিজিট : ১৫৭)
X

টঙ্গীতে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন ৪৯ নং ওয়ার্ডের  এরশাদ নগর এলাকার সাধারণ জনগণ।  গতকাল শুক্রবার (৪ এপ্রিল)  বিকেলে টঙ্গীর এরশাদ নগর ৪৯ নম্বর ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও মহিলা দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। 

মিছিলটি এরশাদ নগরের স্থানীয় প্রধান সড়ক হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে  সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়ছে। 

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজিউর রহমান সুমন, ৪৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রশিদ আহমেদ পরশ,ওয়ার্ড যুবদল নেতা শাজাহান, বাদল রাজ, সোহাগসহ হাজারো সাধারণ জনগণ। 

বিক্ষোভকারীরা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ, টঙ্গীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, "গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসীদের রুখে দিতে হবে। নিরপরাধ জনগণের ওপর অত্যাচার চালিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না।"

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝