রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসির কার্টুন থেকে রহস্যময় দুর্গন্ধ, এলাকায় চাঞ্চল্য
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১৬৫)
X

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকায় এক বাঁশঝাড়ের পাশে পরিত্যক্ত এসির কার্টুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নজরে আসার পর উৎসুক জনতার ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং পুরো এলাকা ঘিরে ফেলে। ইতোমধ্যে ক্রাইম সিন টিমও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তাদের উপস্থিতিতে কার্টুনটি খোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, কার্টুনটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। যা পচা লাশের গন্ধ বলেই ধারণা করা হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সকাল থেকেই আমরা কার্টুনের আশপাশে প্রচণ্ড গন্ধ পাচ্ছি। প্রথমে গুরুত্ব দেইনি। কিন্তু পরে সন্দেহ হলে পুলিশকে খবর দেই।

পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানা যাবে। কার্টুনের ভেতরে কী রয়েছে তা জানতে অপেক্ষা করতে হবে ক্রাইম সিন টিম সদস্যদের জন্য। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝