রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে চলতি এপ্রিল মৃদু মাঝারি ও তীব্র তাপপ্রবাহ থাকতে পারে
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১২:৩৭ পিএম   (ভিজিট : ১৫৩)
X

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসজুড়ে কেবল মৃদু নয়, মাঝারি ও তীব্র তাপপ্রবাহের আভাস পাওয়া গেছে।। সেই সঙ্গে ঘূর্ণিঝড় এবং কালবৈশাখির শঙ্কা রয়েছে। আগামী ৫ এপ্রিল কোথাও কোথাও এবং ৬ এপ্রিল দেশজুড়ে বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির পর তাপপ্রবাহ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  

গতকাল সন্ধ্যা ৬টায় দেওয়া আবাহওয়ার পূর্বাভাসে এমনটা জানিয়েছে অধিদপ্তর।  আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, আজ  বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের দু-এক জায়গায় এবং শনিবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

এদিন সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে।  তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে, এরপর ৫ এপ্রিল কোথাও কোথাও বৃষ্টি হতে এবং ৬ এপ্রিল দেশজুড়ে বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির পর তাপপ্রবাহ কমে আসবে।

চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চলতি মাসে পাঁচ থেকে ছয় দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।   তিনি বলেন, এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং দু-একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝