রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে দুই পরিবারে হামলা ও লুটপাটের পর হত্যার হুমকিঃ থানায় অভিযোগের পরও পুলিশ নিরব
গাজীপুর প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৯:১৬ পিএম  আপডেট: ০১.০৪.২০২৫ ৯:৩৩ পিএম  (ভিজিট : ৩১৬)
X

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকায় দুই পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় পৃথক ভাবে লিখিত  অভিযোগ দায়ের করেছেন। কিন্তু  সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা একনো নিরব রয়েছে।  ফলে ভিকটিম ওই দুই পরিবারের সদস্যরা একদিকে নিরাপত্তা হীনতায় ভোগছেন অপর দিকে বর্তমান সরকারের আমলে পুলিশ প্রশাসনের জনবান্ধব ভূমিকার নিয়ে পুরো এলাকায় নানা প্রশ্ন উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ মার্চ রাত ৯টার দিকে এরশাদ নগর ব্লক-০২ এলাকায় মো. মতি (২৬) ও সাগর (৪০) নামের এক ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ঘটনার জের ধরে কামরুল ইসলাম কামুর নেতৃত্বে ৮-১০ জন সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে নাছিমার (৫৫) বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, ছোরা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুর করে এবং ৩ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ টাকা ও ২০ হাজার টাকার খাদ্যসামগ্রী লুট করে। বাধা দিতে গেলে নাছিমাকে মারধর করা হয় এবং তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়।

অন্যদিকে, একই রাতে এরশাদ নগর ব্লক-০২ এলাকায় আজমিরি পরিবহনের কন্ট্রাক্টর মো. বিপ্লব (২২) গাড়ি নিয়ে প্রবেশ করলে কামরুল ইসলাম কামুর অনুসারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে কামরুল ইসলাম কামুর নির্দেশে ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী ছালমার (৫০) বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ছালমার মেয়েকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়।

ভুক্তভোগীরা থানায় গেলে অভিযুক্তরা পুনরায় হামলা চালিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তারা। বর্তমানে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আলোচনার পর আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  অভিযোগের বিষয়ে কামরুল ইসলাম কামু মুঠোফোনের যোগাযোগ করলে তিনি  ফোন রিসিভ করেননি। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ বলেন, "অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয়রা জানান, এরশাদ নগর এলাকায় বেশ কিছুদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝