রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাভারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, নার্স আটক,হাসপাতালে তালা লাগিয়ে পালিছে কতৃপক্ষ
নিলয়,সাভার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৫:১৯ পিএম   (ভিজিট : ৪০২)
X

ঢাকার সাভারে একটি বেসরকারী হাসপাতালে ওটিবয়ের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় নিহতের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল থেকে সেবিকা সরকার নামে এক নার্সকে আটক করেছে। তবে এর আগেই পুলিশ আসার খবর পেয়ে হাসপাতালটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যায় হাসপাতালটির মালিক মফিজুর রহমান, ওটিবয় রিপন, নার্স ও স্টাফরা।

 শনিবার (২৯) মার্চ) সকালে সাভারের তালবাগ এলাকায় অবস্থিত সিটি ল্যাব হাসপাতালে এ রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ভুল চিকিৎসায় মারা যাওয়া ব্যক্তির নাম মোঃ হাফিজুর রহমান (৩৬)। তার বাড়ি মানিকগঞ্জ জেলায় এবং সে স্ত্রী-সন্তান নিয়ে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় শারমিন গ্রুপে অপারেটর হিসেবে কাজ করতো।

আকট নার্স সেবিকা সরকার বলেন, রাত ১০ টার দিকে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে রোগী আসে কিন্তু তখন জরুরী বিভাগে মেডিকেল অফিসার ছিলোনা। ওটিবয় রিপন ওই রোগীকে ভর্তি দিয়ে তাকে চিকিৎসা দেন। আমরা তার অর্ডার অনুযায়ী চিকিৎসা দেয়ার পর রাতে রোগীর অবস্থা খারাপ হয়। বিষয়টি রিপনকে জানালে তার আসতে দেরী হওয়ায় রোগী মারা যায়। এঘটনায় হাসপাতালের মালিক, ওটিবয় রিপনসহ অন্যান্য নার্সরা পালিয়ে যায়। আমি আর খালা হাসপাতালে ছিলাম, পুলিশ আমাকে ধরে নিয়ে আসছে।  

নিহতের স্ত্রী মালা বেগম অভিযোগ করেন, শনিবার রাতে তার স্বামী মানিকগঞ্জ থেকে আশুলিয়া আসার পথে বাইশমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। এসময় তার হাত ভেঙ্গে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের তালবাগ এলাকার সিটি ল্যাব হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে থাকায় অবস্থায় তার পেট ব্যথা উঠলে সেখানকার নার্সরা তাকে পেট ব্যথার জন্য বেশ কয়েকটি ইনজেকশন পুশ করলে রাতেই সে মারা যায়। এদিকে ঘটনায় পর পর হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্তৃপক্ষরা নিহতের স্বজনদেরকে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়-ভীতি দেখিয়ে পালিয়ে যায়।

বিষয়টি পুলিশকে জানানো হলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাসিম বিল্লাহ ঘটনাস্থল থেকে সেবিকা সরকার নামের একজন নার্সকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ সাভার একটি শিল্প এলাকা হওয়ায় অনেকে লোকের বসবাস। সেই তুলনায় সরকারীভাবে স্বাস্থ্যসেবার ব্যবস্থা না থাকার সুযোগে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বেসরকারী ক্লিনিক এবং হাসপাতাল। যেগুলোর অধিকাংশই যথাযথ অনুমোদন না নিয়ে পরিচালনা করে আসছে। কিন্তু অনুমোদনহীন এসব হাসপাতালের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন না করায় তাদের দৌরাত্ব দিন দিন বেড়েই চলেছে এবং মাঝে মধ্যেই বিভিন্ন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মারা যাচ্ছে।
 
সাভার প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াকিলুর রহমান বলেন, সিটিল্যাব হাসপাতাল আমাদের সদস্য নয়। আমার জানা মতে তাদের বৈধ অনুমোদন নাই। মেডিক্যাল অফিসার ছাড়াই তারা নার্স এবং ওয়ার্ডবয় দিয়ে চিকিৎসা দেয়ার কারনেই রোগী মারা যায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি যাতে ব্যাঙ্গের ছাতার মতো অলিতে গলিয়ে গজিয়ে উঠা অনুমোদনহীন হাসপাতালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়, আমরা প্রয়োজনে তাদেরকে সহযোগীতা করবো। 

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আল হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। এছাড়া হাসপাতালটির মালিক মফিজুর রহমানের মুঠোফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।
 
ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির বলেন, নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝