রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিসির পুরোনো বাংলোয় মিলল ১০০ বস্তা ব্যালট পেপার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৪:১৮ পিএম   (ভিজিট : ২৪৬)
X

নাটোর জেলা প্রশাসকের (ডিসি) পুরোনো বাংলোর একটি পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে ১০০ বস্তা ব্যালট পেপারসহ নির্বাচনী সারঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে শহরের কান্দিভিটুয়া এলাকায় ডিসির পুরোনো বাংলো থেকে ওই ব্যালট পেপার উদ্ধার করা হয়। সেগুলোর বেশিরভাগই ছিল সিল মারা।

পুলিশ জানায়, গত শুক্রবার সকালে নাটোর সদর হাসপাতালের সামনে ডিসির পরোনো বাংলোয় তালাব পুকুরে দুজন যুবক বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বরশি পানির নিচে আটকে গেলে তারা পানিতে নামেন। এ সময় একটি কম্বলে আটকে যাওয়া বরশি খুলে দেখে, একটি ইয়ারগান ও একটি দোনালা বন্দুক। পরে বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ আসে।

ডুবুরিদল পুকুরে নেমে আরও চারটি শর্টগান উদ্ধার করে। পরে পুকুরের পানি নিষ্কাশন শুরু করা হয়। এ সময় পুকুরের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক বস্তা সিল মারা ব্যালট পেপার নজরে আসে প্রশাসনের। পরে ওই ব্যালট পেপার উদ্ধার করে পুলিশ। এ সময় নির্বাচনী কিছু সারঞ্জামও পাওয়া যায়।

নাটোর জেলা প্রশাসনের মেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম বলেন, যে ব্যালট পেপারগুলো পাওয়া গেছে, তা সব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালট পেপারের স্থায়ীত্বকাল ছয় মাস। এরই মধ্যে সেই সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশনারের পক্ষ থেকে টেন্ডারও হয়ে গেছে। বাকি ব্যালট পেপার নিয়েও গেছে। এগুলো ট্রেজারিতে রাখা ছিল এবং পরবর্তীতে তা উপজেলা নির্বাচনের সময় স্থানান্তর করা হয়। 

তিনি বলেন, ‘পুকুরে পাওয়া ব্যালট পেপারগুলো কে বা কারা নষ্ট করেছে, তা জানা নেই। নির্বাচন অফিসে যে টেন্ডার হয়েছে, টেন্ডার অর্থে আমরা তা ফিরত দিয়েছি।’

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ডিসির পুরোনো বাংলোর পুকুর থেকে চারটি শর্টগানসহ ছয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ওই পুকুরে আরও অস্ত্র আছে কি না, তা খোঁজ করতে পুকুরের পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়। এ সময় পুকুরের পাশ থেকে প্রায় ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়। কতগুলো ব্যালট তা পরবর্তীতে গণনা করে জানা যাবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝