রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুড়িল তিনশো ফিট থেকে রডবোঝাই লরিসহ ছিনতাইকারী আটক
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১০:১১ পিএম   (ভিজিট : ১৫৯)
X

এবার রাজধানীর কুড়িল তিনশো ফিট এলাকা থেকে প্রায় ২৮ লাখটার রডবোঝাই লরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আজ শুক্রবার (২৮ মার্চ) এটিইউর অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার (২৬ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টায় রাজধানীর কুড়িল তিনশো ফিট এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মো. মানিক মিয়া ও দুলাল মিয়া (৫৫)। গ্রেফতারদের কাছ থেকে ২৭ লাখ ৭০ হাজার টাকার রডবোঝাই একটি লরি জব্দ করা হয়।

তিনি আরও জানান, ওই রাতে ছিনতাইকারীরা লরিটি নিয়ে পালিয়ে যাচ্ছিলো। এমন গোপন খবরে এইটিইউয়ের টহল টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝