রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিআরইউতে করতোয়া কুরিয়ার সার্ভিসের দুর্বৃত্তদের হামলা, গ্রেফতার ২
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৯:৫৫ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৫ ১০:০২ পিএম  (ভিজিট : ২৬৪)
X

বাংলাদেশের রাধানী ঢাকায় কর্মরত সব গণমাধ্যমে রিপোর্টইং পেশায় নিয়োজিত সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হঠাৎ দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।  করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীর নেতৃত্বে এই হামলায় ডিআরইউয়ের তিন কর্মচারী আহত হয়েছেন।  পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টা ও বেলা ১২টার দিকে দুইবার এ ঘটনা ঘটে।  সেসময় আহত হন ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টাফ বাবুল, ম্যানেজার জহির ও একজন ক্যান্টিন কর্মী। তাদের মধ্যে বাবুলের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি জানতে চাইলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন বলেন, করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও দুর্বৃত্তরা এই হামলায় অংশ নেয়। তারা বাবুলসহ দুই কর্মীকে মারধর করে। এসময় তাদের সবার হাতে লাঠিসোঁটা ছিল।

প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মীরা বলেন, সকালে বাবুলকে পথে একা পেয়ে তারা মারধর করে। পরে আরও শতাধিক লোকজন লাঠিসোঁটা নিয়ে ছুটে আসে। তারা বাবুলকে একা পেয়ে তার মাথায় লাঠি ও হেলমেট দিয়ে আঘাত করে।

শাহবাগ থানায় অবস্থান করা ডিআরইউয়ের এক কর্মী জানান, করতোয়া কুরিয়ার সার্ভিসের পাঁচজন কর্মীর নামে মামলা করতে থানায় এসেছি। এই হামলার মূলে তারাই ছিল। তাদের প্রত্যক্ষ প্ররোচণায় হামলার ঘটনা ঘটেছে ও আমাদের সহকর্মী আহত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ডিআরইউ স্টাফদের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝