রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি ইবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:১১ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৫ ৯:৩০ পিএম  (ভিজিট : ১৮৬)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইবি শাখা।

আজ বুধবার (২৬ মার্চ)  সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে ও শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান, রাফিজ'সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। 

ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ জানান, "মহান স্বাধীনতা ও জাতীয় দিবস" উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ভিত্তি প্রস্তর সহ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভিসি স্যার, প্রোভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, জিয়া পরিষদ, ইউট্যাব, গ্রীন ফোরাম সহ সাংবাদিক বৃন্দ, শিক্ষার্থী, সামাজিক এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে।

উল্লেখ্য,  পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝