বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
তরুণীকে নির্যাতনের অভিযোগে আলোচিত সেই লেডি বাইকার গ্রেফতার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:২৪ পিএম   (ভিজিট : ২৬৬)
X

খুলনার আলোচিত লেডি বাইকার এশাকে গ্রেফতার করেছে পুলিশ। এক তরুণীকে নির্যাতনের অভিযোগে তাকে গ্রেফতারের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, এশা এক মেয়েকে বিভিন্ন সময় মাদক সেবন করাতেন। শনিবার দিবাগত রাতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে চান। এ সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুলেন্স থামিয়ে মেয়েটিকে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে ওই মেয়েটি আঘাত পান।

মিজানুর রহমান আরও বলেন, শিববাড়ি মোড়ে ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। পরে পুলিশের কাছে এশাকে হস্তান্তর করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝