রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘ক্যাপ্টেন ইমনের সঙ্গে যোগাযোগ করিস না কেন’ বলেই গুলি!‎
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:৫৯ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৫ ৬:১৩ পিএম  (ভিজিট : ২৩৫)
X

‎রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে এক ব্যবসায়ীর অফিসে ঢুকে চাঁদা চেয়ে প্রকাশ্যে গুলি করেছে সন্ত্রাসীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।‎

‎সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে মোহাম্মদপুরের শের শাহ শুরী রোডে ৭৫/বি নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, গত চার দিন আগে একটি বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ওই ব্যবসায়ীকে ক্যাপ্টেন ইমন পরিচয়ে ঈদের সালামি চায়। চার দিন পর সন্ধ্যায় একদল সন্ত্রাসী অফিসে এসে প্রকাশ্যে গুলি করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।‎

‎বাড়ির কেয়ারটেকার জেহাদুল ইসলাম জানান, ইফতারের পর সন্ধ্যা ৭টা পর একটি মোটরসাইকেল করে তিনজন লোক আসে। এর মধ্যে একজন মোটরসাইকেলের ওপর বসে থাকে। বাকি দুজন অফিসে প্রবেশ করেই বলে- ‘ক্যাপ্টেন ইমনের সাথে যোগাযোগ করস না কেন।’ এমন কথা বলেই দুই রাউন্ড গুলি করে। একটা গুলি আমার হাতের পাশ দিয়ে যায়। একজন গুলি করার সময় আরেকজন তা ভিডিও করছিল। সবাই মুখোশ পরা ছিল।

‎এ ঘটনায় ব্যবসায়ী মনির হোসেন বলেন, আমাকে গত চার দিন আগে একটি বিদেশি নাম্বার থেকে ফোন করে ইমন পরিচয়ে ঈদ উপলক্ষে দেখা করতে বলে। এরপর গতকাল আমাকে তিনবার হোয়াটসঅ্যাপে ফোন করে। আমি ফোন না ধরায় আজকে আমার অফিসে এসে প্রকাশ্যে গুলি করে। গুলির সময় আমি অফিসে ছিলাম না। আমাকে স্টাফরা ফোন করার সাথে সাথে আমি অফিসে এসে বিষয়টি নিয়ে পুলিশকে ফোন করি।‎

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, এ ঘটনায় আমরা খবর পেয়েছি। মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝