রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিম ব্যাংকের জন্য ৩৫০ কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৮:১১ পিএম   (ভিজিট : ২০০)
X

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে এক্সিম ব্যাংক পিএলসি-এর জন্য “এক্সিম ব্যাংক ৬ষ্ঠ সাবঅর্ডিনেটেড বন্ড” এর মাধ্যমে ৩৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে। সম্প্রতি, এক্সিম ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে এই বন্ড ইস্যুর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।

এই বন্ড ইস্যুর মাধ্যমে প্রাপ্ত তহবিল ব্যাংকটির টিয়ার-২ মূলধন শক্তিশালী করবে, যা এর আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্প্রসারণে গতি আনবে। এই কৌশলগত পদক্ষেপ ব্যাংকটিকে গ্রাহকসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আরও অবদান রাখতে সক্ষম করবে।


সমাপনী অনুষ্ঠানে এক্সিম ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: আখতার হোসেন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝