রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণের শিকার ৭ বছরের শিশু: শরীরে কাটা-জখম, আতঙ্কে কথাও বলছে না
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৯:০৩ পিএম   (ভিজিট : ২০২)
X

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে শিশুটি গুরুতর অসুস্থ থাকায় সে কার দ্বারা নির্যাতনের শিকার হয়েছে সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ। 

শিশুটির মা জানান, শনিবার বিকেল পাঁচটার দিকে শিশুটিকে বাড়ির পাশের দোকানে পাঠান তিনি। প্রায় এক ঘণ্টা পরও ফিরে না আসায় তিনি তাকে খুঁজতে বের হন। পরে পথে শিশুটি অনেকটা ঢোলতে ঢোলতে বাড়ির দিকে আসতে দেখতে পান। তখন সে কোনো কথা বলতে পারছিল না। তিনি শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে দ্রুত ভর্তি করান। 

এ বিষয়ে গাইনি বিভাগের চিকিৎসক জানান, শিশুটির শারীরিক কিছু পরীক্ষা করা হয়েছে। অন্যান্য আরও পরীক্ষার জন্য তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। 

এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ বলেন, প্রাথমিক তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে শিশুটি কার দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন সে তথ্য এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝