রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাধীনতা দিবস ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সাভারে উচ্ছেদ অভিযান শুরু
নিলয় সাভার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৪:১১ পিএম   (ভিজিট : ২৬৮)
X

মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে সাভারের মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সাভার উপজেলা প্রশাসন। এসময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় কয়েক হাজার  অবৈধ স্থাপনা।

রবিবার (২৩ মার্চ)  সকাল থেকে  দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও অভিযানে সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। আজ হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে আগামীতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে । পরবর্তীতে কেউ আইন অমান্য করার চেষ্টা করলে তাদের জেল জরিমানা করা হবে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝