বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শরীয়তপুরে হিজবুত তাওহীদের ৪ নারী সদস্য আটক
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৯:২৮ পিএম   (ভিজিট : ২৪০)
X

শরীয়তপুরের জাজিরায় কালো তালিকাভুক্ত হিজবুত তাওহীদের  ৪ নারী সদস্যকে বই বিতরণ ও ধর্মীয় উস্কানীমূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২০-মার্চ) দুপুরে উপজেলার ডুবিসায়বর বন্দর কাজির হাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা  হয়।

আটককৃতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার তুলাসার এলাকার সুমন আহমেদের স্ত্রি মিতু আক্তার (২৫), পশ্চিম সোনামুখি এলাকার রেজাউল সরদারের মেয়ে ডলি আক্তার (১৯), তুলাসার এলাকার মোস্তাকিন হোসেন মিরাজের স্ত্রী তমা রহমান (১৮) ও নড়িয়া নসাশন এলাকার আমজাদ হোসেনের স্ত্রী মাকসুদা বেগম (৪০)।

তবে আটককৃত নারী সদস্যদের দাবী, ধর্ম ব্যাবসায়ীরাই তাদের এসব কর্মকান্ডে বাঁধা দিচ্ছে। রোজা রেখে ইসলামিক বই বিতরণ করতে এসে ধর্ম ব্যাবসায়ীদের হেনস্তার শিকার হয়েছেন তারা। এসময় তাদের থেকে বই ছিনিয়ে নেয়া হয়েছে বলে দাবী করেন তারা। 

এ বিষয়ে জাজিরা উপজেলা সর্বদলীয় ইসলামিক কার্যক্রম এর সভাপতি  মাহবুবুর রহমান জিয়া নামে একজন বলেন, ওনারা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের কিছু বই যেগুলা ইসলাম সম্পর্কে বিকৃত বই যা তারা বিক্রি করতেছিলো। সাধারণ মানুষ প্রতিবাদ করে তাদের আটকে আমাকে খবর দিলে আমি থানা পুলিশকে অবহিত করে তাদের কাছে সোপর্দ করি।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে হিজবুত তাওহীদের ৪ নারী সদস্যদের উদ্ধার করি। পরে আটকৃত নারীদের মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝