রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পত্রিকার বিজ্ঞাপনের হার পুনর্নির্ধারণ ও মিডিয়া হালনাগাদ হবে : তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৮:৫০ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৫ ৮:৫৪ পিএম  (ভিজিট : ৯৯৫)
X

 জাতীয় ও আঞ্চলিক পত্রিকার বিজ্ঞাপনের হার পুনঃনির্ধারণ ও মিডিয়ার তালিকা হালনাগাদ করা হবে বলেছেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।  আজ
মঙ্গলবার (১৮ মার্চ) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি), গণযোগাযোগ অধিদফতর, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য অধিদফতর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। খবর বাসস।

তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের শুটিং ফ্লোর, সাউন্ড থিয়েটার, ফিল্ম ল্যাব, ক্যামেরা সেন্টার, প্রোডাকশন রুম পরিদর্শন করেন। এ সময় তিনি এই স্থাপনাগুলোকে কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

এ সময় বিদ্যমান আইন-বিধি মেনে সেবা সহজীকরণ ও কাজের গুণগত মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।উপদেষ্টা দফতর-সংস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের প্রকাশনাগুলো দেখেন। কিভাবে আরো ভালো ভালো প্রকাশনা বের করা যায় তিনি সে বিষয়ে পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) খালেদা বেগম, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ফায়জুল হক, বাংলাদেশ চলচ্চিত্র সার্টফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: আবদুল জলিল ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝