রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিয়ানমারের আরসা প্রধানকে আটক করেছে র‌্যাব
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৮:১৬ পিএম   (ভিজিট : ২২০)
X

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ৬ সহযোগীকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঁচ সহযোগী হলেন—মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা, হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)।

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।

প্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে এফআইআর (নং ২৯) দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, রোহিঙ্গা ৬ নাগরিককে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আ.দৈ/আরএস 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝