রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় ৬ ডাকাত গ্রেপ্তার
নিলয় সাভার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:৪১ পিএম   (ভিজিট : ২৭১)
X

ঢাকার আশুলিয়ায় একাধিক ককটেল ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে হত্যা করে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা লুন্ঠিত স্বর্ণালংকারের মধ্যে ১৩ ভরি স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা এবং হত্যায় ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। 

ঢাকার আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় গত ৯ই মার্চ রাতে স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাস (৪৭) কে কুপিয়ে হত্যা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় গতকাল সোমবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকার সাভার, আশুলিয়াসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

মঙ্গলবার (১৮ই মার্চ) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। 

গ্রেপ্তারকৃতরা হলো, কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন পিটুয়া বন্দের বাড়ি এলাকার মো. হক ভুইয়ার ছেলে মো. রিপন মিয়া (৪০), পাবনার সুজানগর থানাধীন চর ভবানীপুর শেখ পাড়া এলাকার জোনাই প্রামাণিকের ছেলে মোঃ আরিফ প্রামাণিক(৩০), পাবনার আতাইকুলা থানার সরাডাঙ্গী এলাকার মৃত করিম শেখের ছেলে মোঃ শাহ আলম (৪৫) ও মো. আরমান শেখ, রাজশাহীর কর্নহার থানার রাধানগর শল্লাপাড়া মোড় এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী মো. ইব্রাহিম বাবু, এবং কুমিল্লার দেবিদ্বার থানার বৃষ্টিপুর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে মো. মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪৫)।

সংবাদ সম্মেলনে থেকে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ঘটনার সময় ৮/৯ জন সরাসরি এই ডাকাতির ঘটনায় অংশ নেয়। এদের মধ্যে মূল কিলার ছিল আরিফ এবং রিপন। অন্যান্যদের মধ্যে ককটেলের বিষ্ফোরণ ঘটিয়েছিল তালিম।
তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল এমনকি ঘটনার সময় তারা যেসব মোবাইল ব্যবহার করেছিল সেগুলোও ছিল চুরি বা ছিনতাই করা। যার কারনে চক্রটিকে ধরতে পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে।
এছাড়াও জড়িতরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য হলেও দিনে বিভিন্ন পেশায় নিয়োজিত। মূলত বিভিন্ন পেশার আড়ালে তারা তাদের ডাকাতির কার্যক্রম চালিয়ে আসছিল।
গ্রেপ্তারকৃতদের আদালতের পাঠানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ৯ই মার্চ রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারে দিলীপ স্বর্ণালয় নামে একটি স্বর্ণের দোকান বন্ধ করার সময় স্ত্রীর সামনেই এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যবসায়ীর সঙ্গে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে ওই ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝