রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুদ্রে মৎস্য আহরণে শ্রীলঙ্কার সহযোগিতা চায় ডিসিসিআই
মরিয়ম সেঁজুতি
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৮:২৪ পিএম   (ভিজিট : ১৬৩)
X

গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং পর্যটন খাতের উন্নয়নে শ্রীংলকার সহযোগিতার চেয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। রোববার (১৫ মার্চ) ডিসিসিআই সভাপতি ও বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি পারস্পরিক সৌজন্য সাক্ষাৎকালে সহযোগিতা আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৩-২৪ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৩৪.০৬ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিবছর প্রায় ৯.৫% হারে বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, আর্থিক খাত, টেক্সটাইল, বিদ্যুৎ, নির্মাণ এবং ঔষধ শিল্প খাতে শ্রীলংকার বেশকিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশে প্রায় ৪২৮.৫৬ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছে, এছাড়াও কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নির্মাণ শিল্প, স্বাস্থ্য সেবা, পর্যটন, তথ্য-প্রযুক্তি এবং এফএমসিজি প্রভৃতি খাতে আরও শ্রীলংকার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, পর্যটন, শিপিং প্রভৃতি খাতে শ্রীলংকার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার প্রস্তাবিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের বিষয়টি দুদেশের সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বহুলাংশে বৃদ্ধি পাবে।    

বৈঠককালে শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি জানান, তার দেশের সিনথেটিক ফেব্রিক্স খাতের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী, সেই সঙ্গে স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্য-প্রযুক্তি, শিক্ষা এবং ওষুধ শিল্পে দুদেশের উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের স্থানীয় পর্যটন খাতের উন্নয়নে শ্রীলংকার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর জন্য বাংলাদেশের উদ্যেক্তাদের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, শ্রীলংকা ইতোমধ্যে বেশকয়েকটি দেশের সঙ্গে পিটিএ স্বাক্ষর করেছে এবং দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের অধিকতর সম্প্রসারণে অতিদ্রুত পিটিএ স্বাক্ষরের কোন বিকল্প নেই।      

এসময় ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এবং শ্রীলংকার দূতাবাসের কনস্যুলর (কমার্শিয়াল) শ্রীমালি জয়ারত্নে উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝