রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে দেয়াল ধ্বসে দুই নির্মান শ্রমিক নিহত
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৮:০০ পিএম   (ভিজিট : ২০৬)
X

সিরাজগঞ্জে রাস্তার ড্রেন নির্মাণ  কাজের সময় বাড়ির দেয়াল ধ্বসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরো দুই জন।

শনিবার (১৫ মার্চ) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের  সাহেদ নগর (ব্যাপারীপাড়া)  মহল্লার শাহজাহান আলীর বাসার দেয়াল ধ্বসে এই হতাহতের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার বহুলী ইউনিয়নের বহুলী গ্রামের পঞ্চদাসের পুত্র কমল চন্দ্র দাস (৩৫)। নিহত আরেক শ্রমিকের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র জানান, সকাল থেকেই পৌরসভার ড্রেন শ্রমিকরা কাজ করছিলেন।  হঠাৎ পাশের একটি বাড়ির দেয়াল ধ্বসে এই মৃত্যুর ঘটনা ঘটেছে । 

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝