রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শরীয়তপুরে বাল্কহেড ডুবে নিখোঁজ ২
রাজিব মিয়া শরীয়তপুর
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৮:৪৪ পিএম   (ভিজিট : ১৪৭)
X

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা জিওব্যাগ বোঝাই মহসিন এক্সপ্রেস নামের একটি বাল্কহেড ডুবে গিয়েছে। এতে ভেতরে থাকা দুই কর্মচারী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা বাল্কহেডের দড়ি ছিঁড়ে গিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, মহসিন এক্সপ্রেস নামের ওই বাল্কহেডটি জিওব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙ্গর করা ছিল। বাল্কহেডটির সামনের অংশের জিওব্যাগ নামানো হলেও পেছনের দিকে জিওব্যাগ বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নোঙর করা বাল্কহেডটির রশি ছিঁড়ে গেলে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়।

এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা দুজন কর্মচারী নিখোঁজ হয়। পরে জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ ব্যাপারে মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার লিয়াকত হোসেন বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দলের উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে পানির গভীরতা বেশি থাকায় বাল্কহেডটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পেছনের অংশে অতিরিক্ত চাপের কারণে বাল্কহেডটি পদ্মায় ডুবে গিয়ে ২ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝