রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারীর সঙ্গে ইয়াবা খাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৯:০৮ পিএম   (ভিজিট : ৯৫৭)
X

পিরোজপুরে নারীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।গতকাল সোমবার রাত থেকে মাদক সেবনের ছবি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। 

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি কক্ষে খাটের ওপর বসে খোলামেলা পোশাকে এক নারীকে সঙ্গে নিয়ে ইয়াবা সেবন করছেন। এ সময় তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছেন।

এ বিষয় অভিযুক্ত বাবুল সরকারকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার কার্যালয়ে গিয়ে রুম তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। অফিসের অন্য কর্মচারীরাও এ বিষয়ে কিছু বলতে রাজী হননি। তিনি কোথায় আছেন সঠিকভাবে তা কেউ বলতে পারছেন না। 

ভাইরাল হওয়া ছবি নিয়ে পিরোজপুরের সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ ছাত্র ও নারী শিক্ষার্থীরা বলেন, অদ্ভূত আমলাতান্ত্রিক উটের কবলে বাংলাদেশ।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি শাহরিয়ার আমীন সাগর বলেছেন, ‘এ যেন পুরো বাংলাদশেরই আমলাতান্ত্রিক দুর্বৃত্তের এক খণ্ড বিভৎস্য চিত্র।’

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝