রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদালতে সাংবাদিকদের ওপর হামলা করলেন সাবেক এসপি (ভিডিও)
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭:০৩ পিএম  আপডেট: ১১.০৩.২০২৫ ৭:০৬ পিএম  (ভিজিট : ১৯৪)
X

নাটোরে যৌতুক ও নারী নির্যাতনের মামলায় বরখাস্তকৃত পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হককে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।

আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে আসামি এসএম ফজলুল হক সাংবাদিকদের ওপর হামলা করেন প্রত্যক্ষদর্শীরা জানান, আদেশের পর হাজতে না রেখে কোর্ট পুলিশ আসামিকে কোর্ট ইন্সপেক্টর রুমে নিয়ে যায়। পরে সেখান থেকে হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকরা আসামির ছবি ও ভিডিও নিতে গেলে এসএম ফজলুল হক তাদের ওপর অতর্কিত হামলা করেন। এতে এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাপার্সন হাতে চোট পান। পরে নাটোরের স্থানীয় সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নেয়। 

সাংবাদিকরা দাবি জানান, অন্য আসামিদের মত এসপি ফজলুল হককে হ্যান্ডকাফ পড়িয়ে কারাগারে নিয়ে যেতে হবে। এরপর বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

বাদীর আইনজীবী মো. মুশফিক হাসান জানান, বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হককে আসামি করে গত বছর ১০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যালের আইনে মামলা করেন তার স্ত্রী। আজ এ মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এখন টেলিভিশনের ক্যামেরা পার্সন জাহিদুল ইসলাম সুমন বলেন, ‘আসামিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষে থেকে হাজতখানায় নেওয়া সময়। আমরা ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। হঠাৎ আসমি আক্রমণ করে ক্যামেরা ভাঙ্গার চেষ্টাও করে। এ সময় আমিসহ আরও দুই সহযোগি আহত হয়। ’  


আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝