রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রিহ্যাবের দুর্নীতির তদন্ত কমিটির সভায় হাজির হননি কামাল মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০০ পিএম   (ভিজিট : ২৮৭)
X


রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর দুর্নীতি ও অনিয়ম নিয়ে গঠিত তদন্ত কমিটির সভায় হাজির হননি রিহ্যারের সাবেক ভাইস প্রেসিডেন্ট-১ কামাল মাহমুদ।
কামাল মাহমুদ স্কাইরোজ বিল্ডার্স (সদস্য নং-১২০৩/২০১২)  এর ব্যবস্থাপনা পরিচালক।

 বিভিন্ন অভিযোগসহ রিহ্যাবের এক কোটি টাকার অনিয়ম নিয়ে তার বক্তব্য ও সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য আজ বিকাল ৪ ঘটিকায় অভিযুক্ত কামাল মাহমুদকে তদন্ত কমিটির সভায় শুনানীতে হাজির হবার নোটিশ  দেয়া হয়। ৩ আগস্ট বর্তমান পরিচালনা পর্ষদের সভায় এই তদন্ত কমিটি গঠন করা হয়। 

এখানে উল্লেখ্য যে, বাণিজ্য মন্ত্রণালয় তদন্ত করে ১ কোটি টাকা অনিয়মের বিষয়ে রিহ্যাবকে জানিয়েছিল। তবে তৎকালীন বোর্ড এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। রিহ্যাব এর বর্তমান বোর্ড বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করার জন্য তদন্ত কমিটি গঠন করে এবং তারা যাচাই করে অনিয়মের প্রমাণ পায়। এজন্য কামাল মাহমুদকে আত্মপক্ষ সমর্থন বা তার বক্তব্য কি তা জানার জন্য সুযোগ দিয়েছিল তদন্ত কমিটি। কামাল মাহমুদের বিরুদ্ধে রিহ্যাব ট্রেইনিং ইন্সটিটিউটে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। 

আ. দৈ. /কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝