রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকের ‘সোনাইমুড়ী’ উপশাখা উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৯ পিএম   (ভিজিট : ২০৯)
X

আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘সোনাইমুড়ী উপশাখা’ (চৌমুহনী শাখার নিয়ন্ত্রণাধীন) আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপশাখাটি উদ্বোধন করেন। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল এবং স্বাগত বক্তব্য দেন  ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী।  উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর আবু আসগার জি. হারুনী ও সোনাইমুড়ী উপজেলার সহকারি কমিশনার (ভুমি) মোঃ শাহীন মিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক ও স্থানিয় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন টুটুল। কুমিল্লা-নোয়াখালী জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরিদ উদ্দীন আহমেদ ভূঁইয়া, প্রধান কার্যালয়ের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, চৌমুহনী শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মাহবুব জামিল, সোনাইমুড়ী উপশাখার ইনচার্জসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহকবৃন্দ ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ সোনাইমুড়ী উপশাখায় উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংকের ৪৩তম সোনাইমুড়ী উপশাখা সাহিদা সাত্তার কমপ্লেক্স হোল্ডিং-৪০৩/৭৪৭, ব্যাংক রোড, সোনাইমুড়ী, নোয়াখালীতে অবস্থিত। বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝