রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভূঞাপুরে মাংস ব্যবসায়ীকে জরিমানা
আমিনুল ইসলাম,ভূঞাপুর(টাঙ্গাইল):
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১১৪৫)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে আহত, পা ভাঙা, জখম হওয়া প্রায়মৃত এমন গরু জবাই করে মাংস বিক্রয় করার অপরাধে রফিকুল তালুকদার নামে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার গোবিন্দাসী টিরোডে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মো: আবু তারেকসহ পুলিশ সদস্যরা ও অন্যান্যরা ছিলেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম বলেন আহত, জখম, মৃতপ্রায় এমন গরু জবাই করে মাংস বিক্রয় করার অপরাধে গোবিন্দাসী টি রোডের রফিকুল তালুকদার নামে এক মাংস ব্যবসায়ী (কসাই) কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝