রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কালকিনিতে পরিত্যক্ত ডোবায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৪৩)
X

মাদারীপুরের কালকিনিতে পরিত্যক্ত ডোবার মধ্যে থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে। তবে ওই লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও সরেজমিন সুত্রে জানা গেছে, পৌর এলাকার পুয়ালী-মাদারীপুর গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ডোবার মধ্যে লুঙ্গি পরিহিত অর্ধগলিত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। তার বয়স অনুমান ৪০ বছর। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকের লাশ ডোবা থেকে উদ্ধার কর। তবে স্থানীয়দের ধারনা, কে বা কারা ওই অজ্ঞাত যুবককে দুই-তিনদিন আগে হত্যা করে রাতের আধারে ডোবার মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে।

স্থানীয় কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার জানান, কারা যেন যুবককে রাতের আধারে হত্যা করে ওই ডোবার মধ্যে ফেলে গেছে। লাশের পরিচয় মেলেনি।
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ জানান, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে। তবে ওই লাশের কোন পরিচয় মেলেনি।

আ. দৈ. /কাশেম / ইমদাদুল 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝