সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রোজার মাসে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৪:৩০ পিএম   (ভিজিট : ২০৪)
X

রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের চাহিদা পূরণে সিএনজি স্টেশনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। জ্বালানি বিভাগ জানায়, রোজার মাসে স্টেশনগুলো বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  সাড়ে চার ঘণ্টা বন্ধ রাখা হবে। বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ রুবায়েত খানের সই চিঠিতে বলা হয়,  রমজান মাসে বেলা আড়াইটা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত বছর রমজানে স্টেশনগুলো বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। গত ৬ এপ্রিল পর্যন্ত এই নিয়মে বন্ধ ছিল সিএনজি স্টেশন। এরপর সেটি আগের মতো সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত রাখা হতো।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়। অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝