বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১ ডিসেম্বর শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ০)
X

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ লক্ষ্যে এইচএসসি (সাপ্লিমেন্টরি) পরীক্ষার আবেদন ফরম পূরণের কার্যক্রম যথাসময়ে শেষ করতে হবে।

পরীক্ষার্থীরা পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ টাকা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে পারবে এবং তার রশিদ শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের (নিয়মিত-অনিয়মিত) তত্ত্বীয় প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা দিতে হবে। ব্যবহারিক প্রতি বিষয়ের জন্য ফি দিতে হবে ২৫ টাকা। কেন্দ্র ফি হিসেবে দিতে হবে আরও ৪৫০ টাকা। সেই হিসেবে একজন শিক্ষার্থীকে মোট ৬০০ টাকা জমা দিতে হবে।

শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd তে শিগগিরই প্রকাশ করা হবে। সেই লক্ষ্যে পরীক্ষার্থীদের আবেদন ফরম ৫ থেকে ৯ নভেম্বরে মধ্যে পূরণ করতে হবে। তবে ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত। অর্থ জমা দেওয়ার একদিনের ভেতর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সেই অনুযায়ী তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করা হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধান স্বাক্ষর করবেন।

পরীক্ষার্থীর স্বাক্ষর থাকা তালিকার প্রিন্ট কপির একটি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছে মোট ২ লাখ ৯৮ হাজার ৪০ জন। দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ শিক্ষার্থী।


আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝