রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তারা স্বামী-স্ত্রী, কিন্তু পরকীয়া সন্দেহে গণপিটুনি দিলো কিছু যুবক
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৯:৩৩ পিএম   (ভিজিট : ২৭৮)
X

পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং মোবাইলে অশ্লীল ভিডিও করার অভিযোগ উঠেছে একই এলাকার বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। 

এঘটনায় ৪ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গতকাল রাতে ভুক্তভোগী নারী নুরজাহান বেগম কলাপাড়া থানায় ১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।  
 
ভূক্তভোগী নুরজাহান অভিযোগে উল্লেখ করেন,  গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার দ্বিতীয় স্বামী শামিমকে নিয়ে মোটরসাইকেলযোগে তেগাছিয়া থেকে ডাক্তার দেখানোর জন্য চাপলী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তুলাতলী এলাকায় পৌঁছলে ওই এলাকার সাইফুল, বশির, স্বপন ও নুর আলম সহ ১০ যুবক তাদের মোটরসাইকেল থামিয়ে বেধড়ক মারধর শুরু করে। পরে তাদের পার্শ্ববর্তী বিলের মধ্যে নিয়ে ফের মারধর করে এবং ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। 

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝