রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভূঞাপুরে রমজানে দিনের বেলা পানাহার বন্ধের দাবিতে মুসল্লীদের মিছিল
আমিনুল ইসলাম,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৪২৯)
X

মাহে রমজানে দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে পর্দা টানিয়ে প্রকাশ্যে দিবালোকে পানাহার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

রমজানে পবিত্রতা রক্ষা ও সকল অশ্লীলতা বন্ধে সোমবার (৩ মার্চ) বাদ যোহরের পর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ প্রতিবাদ মিছিল বের করা হয়।

এরপর মিছিলটি গোবিন্দাসী-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দাসী বাজারে এসে শেষ হয়। এসময় প্রায় শতাধিক মুসুল্লি মিছিলে অংশ নেয়। 

এর আগে কষ্টাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহাঙ্গীর হোসেনের আহ্বানে মুসল্লিরা গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন।

আ.দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝