বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের র‍্যালি
রাঙামাটি প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ১১:৫৪ এএম  আপডেট: ০২.০৩.২০২৫ ১১:৫৮ এএম  (ভিজিট : ১৭৮)
X

রাঙামাটিতে ১৪৪৬ হিজরি পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি আলম ডকইয়ার্ড এর সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়। 

ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন, মো পেয়ার আহমদ, ফিল্ড সুপার ভাইজার (ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি), কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, পিসিসিপির সিনিয়র সহসভাপতি মো আলমগীর হোসেনসহ বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিবগণ উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক ইকবাল বাহার চৌধুরী রাঙামাটির ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, পবিত্র রমজানে দ্রব্য মূল্যের উর্ধগতি যেন সহনশীল পর্যায়ে রাখা হয়। রোজাদাররা যেনো সহনীয় মাত্রায় দ্রব্য ক্রয় করতে পারে। 

তিনি আরো বলেন, রাঙামাটিতে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। তাই হোটেল রেস্টুরেন্টগুলো খোলা থাকলেও পবিত্রতা যেনো রক্ষা করা হয়। কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবুল হাশেমের মোনাজাতের মাধ্যমে উক্ত র‍্যালির সমাপ্তি ঘটে।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝