রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদানীর কাফেলা সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ
ভূঞাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ১১:৪৫ এএম   (ভিজিট : ২৬১)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকের পাড়া ইউনিয়নের রূপের বয়ড়া গ্রামে মাদানীর  কাফেলা সংগঠনের উদ্দোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলার রূপের বয়ড়া গ্রামের প্রায় ৩৫জন অসহায় পরিবার ও বৃদ্ধাদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইয়াছিন মুন্সি। আরো উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের, সাধারণত সম্পাদক মো: ইকবাল হোসেন, রুপের বয়ড়া উত্তর পাড়া জামে মসজিদের সভাপতি জহির উদ্দিন, ইউ পি সদস্য ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো: রহিজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো: রাসেল।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, রূপের বয়ড়া উওর পাড়া জামে মসজিদের পেশ ইমামা ও খতিব মোঃ রকিবুল ইসলাম। 

ইফতার সামগ্রী হিসেবে প্রতিটি বস্তায় ছিল, খেজুর ১ কেজি, সোলা ১ কেজি,খেসারি ডাল ১ কেজি, চিনি ১ কেজি, পিয়াজ ১ কেজি,আলু ১ কেজি,মুড়ি ১ কেজি, স্যালাইন ১ প্যাকেট  ও সয়াবিন তৈল ১ কেজি।

এ সময় মাদানির  কাফেলা সংঘ এর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো : রহিজ উদ্দিন বলেন,  আমাদের  এই সেবামূলক কার্যক্রম সারা বছর চললেও রমজান উপলক্ষে এই মানবসেবা মূলক কার্যক্রম বেশি করে পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছি।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝