রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনজিও’র সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধে স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে বিকাশ
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫২ পিএম   (ভিজিট : ৪৩২)
X

কোথাও না গিয়ে কিংবা নির্দিষ্ট সময়সীমার ভেতরে কিস্তি পরিশোধের ঝামেলা এড়িয়ে যেকোনো সময় যেকোনো স্থান থেকে সবচেয়ে সহজে, দ্রুত ও নিরাপদে ক্ষুদ্রঋণ ও সঞ্চয়ের কিস্তি পরিশোধে স্বাচ্ছন্দ্য এনেছে বিকাশ। এখন দেশের শীর্ষ ৩২টি এনজিওর ২ কোটিরও বেশি গ্রাহকের ক্ষুদ্রঋণ ও সঞ্চয়ের কিস্তি সহজেই পরিশোধের সুযোগ তৈরি হয়েছে বিকাশ-এর মাইক্রোফাইন্যান্স পেমেন্ট সেবার মাধ্যমে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।

এদিকে, প্রথমবার কিস্তি বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ২০ টাকা ক্যাশব্যাক। ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে একজন গ্রাহক একবারই এই অফারটি গ্রহণ করতে পারবেন। ব্র্যাক, বুরো বাংলাদেশ, উদ্দীপন, শক্তি ফাউন্ডেশন, পদক্ষেপ, সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস), সিদীপ সহ দেশের শীর্ষ ৩২টি এনজিওর গ্রাহকরা বিকাশ-এর মাধ্যমে কিস্তি পরিশোধ করার সাথে সাথেই পাচ্ছেন ডিজিটাল পাসবই আর রিসিট, যা তাদের লেনদেনের হালনাগাদ তথ্য দিচ্ছে। 

এদিকে, বিকাশ-এর এই ডিজিটাল গ্রাহকবান্ধব সল্যুশন এনজিওগুলোর জন্য ক্যাশ ম্যানেজমেন্টকে সহজ করেছে। সহজেই কিস্তি ও সঞ্চয়ের টাকা কালেকশন, ২৪/৭ লেনদেনের রিপোর্টিং, ক্যাশ বহন করার ঝুঁকি এড়ানো, কর্মঘন্টা সাশ্রয় ও কর্মক্ষমতা বাড়িয়ে সার্বিক ক্ষুদ্রঋণ খাতে দক্ষতা ও গতিশীলতা এনেছে।
গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে খুব সহজ কয়েকটি ধাপে ঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দিতে পারছেন।  বিজ্ঞপ্তি
 
আ.দৈ. /কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝