রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
'রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে সেনাবাহিনী- ডিএনসিসি যৌর্থভাবে কাজ করবে'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৭ পিএম   (ভিজিট : ২৭২)
X

রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং নগরীর যানজট নিরসনে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাথে যৌথভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কারণ  ইতোমধ্যে জাতির যে কোন প্রয়োজনে দেশ প্রেমিক সেনাবাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকিনিয়ে মাঠে ময়দানে কাজ করার অনেক নজির স্থাপন করেছেন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মোকবুল হোসেন। তিনি আরো জানান, বুধবার ডিএনসিসির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ সেনানিবাসে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দপ্তরে সৌজন্য সাক্ষাকালে তিনি এই আশ্বাস দিয়েছেন। সাক্ষাৎকালে ডিএনসিসির আওতাধীন এলাকার অবকাঠামো উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেনাবাহিনী ও ডিএনসিসির সাথে যৌথভাবে কাজ করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

 ওই সময় ডিএনসিসি প্রশাসক সেনা প্রধানকে জানান, 'বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে ডিএনসিসির নবগঠিত ১৮টি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন কাজ করছে। সেনাবাহিনীর দক্ষ লজিস্টিক ও টেকনিক্যাল সহায়তার মাধ্যমে ডিএনসিসি ভবিষ্যতেও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও ডিএনসিসির ডাটা সেন্টার ম্যানেজমেন্ট, শহরের নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসনে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী ও ডিএনসিসি।'

আলোচনাকালে  সেনাপ্রধান শহরের যুবকদের দক্ষতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ প্রদান ও মানবসম্পদ উন্নয়নে সিটি কর্পোরেশনকে পদক্ষেপ গ্রহণের আহবান জানান। মুক্তিযুদ্ধে বাংলাদেশের নদীর রণকৌশলগত ভূমিকা নিয়ে ডিএনসিসি প্রশাসকের গবেষণা কর্মের প্রশংসা করেন সেনাবাহিনী প্রধান।
আ. দৈ./ কাশেম/


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝