রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইকনোমিক্স ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৭৫)
X



শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর ইকনোমিক্স ক্লাব এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ন্যাশনাল ইকনোমিক্স কনটেস্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। 

অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। 

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ইকনোমিক্স ক্লাব এবং দেশের স্বনামধন্য কলেজসমূহ থেকে শতাধিক প্রতিষ্ঠান এই আয়োজনে অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএভিপি মোঃ জাকির হোসেন, ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম হারুনুর রশীদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ড. মুন্তাসির চৌধুরী এবং ছাত্রকল্যাণ দপ্তর এর উপদেষ্টা ইসমাত শিরীন উপস্থিত ছিলেন।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝