রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কবি ও কথা সাহিত্যিক নাজনীন শুভ্র’র ২ টি বইয়ের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৩ পিএম  আপডেট: ২৩.০২.২০২৫ ৮:৪৪ পিএম  (ভিজিট : ৩০১)
X

অমর একুশে বইমেলা ২০২৫ এ কবি ও কথা সাহিত্যিক নাজনীন শুভ্র’র ‘সোনালিকথন’ নামের একটি উপন্যাস  এবং ‘অপার্থিব’ নামের একটি অতিপ্রাকৃত গল্প সমগ্র প্রকাশিত হয়েছে। 

আজ রোববার দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বই দু’টির মোড়ক উম্মোচন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। 

ছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, উপমহাব্যবস্থাপক আফরোজা সুলতানা, মো. আব্দুল হালিম ও কামাল উদ্দিনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রূপালী ব্যাংক পিএলসি’র উপমহাব্যবস্থাপক নাজনীন সুলতানার লেখক ছদ্মনাম নাজনীন শুভ্র। তিনি একজন কবি, গল্পকার, ঔপন্যাসিক ও কথা সাহিত্যিক। উল্লেখ্য, লেখিকা নাজনীন শুভ্র’র ১৩ টি গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয়েছে।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিল্প সাহিত্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝